সেনাদের বিরুদ্ধে তদন্ত করছে মিয়ানমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাখাইনে অভিযানের সময় সেনাসদস্যদের ভূমিকা এবং আচরণ নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। ওই অভিযানে সহিংসতার শিকার হয়ে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে পালিয়ে এসেছে।

সেনাসদস্যদের বিরুদ্ধে এসব অভিযোগ তদন্তে লেফটেন্যান্ট জেনারেল আয়ি উইনের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে। দেশটির সেনাপ্রধান মিন অং লেইং ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, সেনাসদস্যরা আচরণবিধি অনুসরণ করেছিল কি না? অভিযানের সময় তারা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মেনে চলেছিল? এই বিষয়গুলো নিয়ে তদন্ত করবে কমিটি।