সেনাপ্রধানের নির্দেশনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং সেনাবাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের কাছে আসন্ন নির্বাচনে ‘সঠিক প্রার্থীদের’ ভোট দিতে একটি নির্দেশনা পাঠিয়েছেন। এতে তিনি বলেন, এমন কাউকে নির্বাচিত করতে হবে যে সেনাবাহিনীকে পরিচালনার পাশাপাশি বিদেশি প্রভাব থেকে দেশ ও ধর্মকে রক্ষা করতে পারবে। ৮ নভেম্বর মিয়ানমারে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এদিকে বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি গতকাল বুধবার এক সমাবেশে বিরোধীদের কারও কারও সমালোচনা করে তাঁদের নির্বাচনী প্রচারণায় ‘অসততার’ দায়ে অভিযুক্ত করেন। তিনি কারও নাম বলেননি। বিবিসি