সেনাবাহিনীকে গাল দেওয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনীকে গালমন্দ করে নিজের গাড়িতে স্লোগান লেখায় মিয়ানমারের এক অভিনেতাকে প্রায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শনিবার এক পুলিশ কর্মকর্তা এ কথা জানান। মিউজিক ভিডিওতে অংশ নেওয়া শিল্পী ৩৫ বছর বয়সী তুন লিন থেইন দেশের প্রভাবশালী সেনাবাহিনীকে ‘কুকুরের বাহিনী’ বলে গালমন্দ করেছিলেন। এ ছাড়া গত মার্চে নিজের রূপালি রঙের নিশান গাড়িতে রং দিয়ে স্প্রে করে আরও কিছু গালিগালাজ লেখেন। এর পরপরই তুন লিন থেইনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার ইয়াঙ্গুনের এক আদালত তাঁকে অবমাননার দায়ে দোষী সাব্যস্ত করে।
এএফপি