প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য (৭৩) নিজের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার এক দিন পর চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার মারা গেছেন। তিনি দেশটির গৃহযুদ্ধের সময়কার ঘটনা তদন্তের ব্যাপারে জাতিসংঘের উদ্যোগের প্রতিবাদে আত্মাহুতি দেন বলে পুলিশ দাবি করছে। রাজধানী কলম্বোয় প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের বাসভবনের সামনে ওই সাবেক সেনা গত মঙ্গলবার নিজ শরীরে আগুন ধরিয়ে দেন। তামিল বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সরকারি বাহিনীর লড়াইয়ের শেষ পর্যায়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল গত মার্চে নির্দেশ দেয়। ২০০৯ সালের মে মাসে ওই বিদ্রোহীরা চূড়ান্তভাবে পরাজিত হয়। এএফপি