সেবায় অসন্তুষ্ট হয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ড থেকে বিমানযোগে চীন যাচ্ছিলেন একজন নারী যাত্রী। কিন্তু বিমান চলা শুরু করার পর এর সেবায় অসন্তুষ্ট হন তিনি। একপর্যায়ে বিমানের এক কর্মীকে লক্ষ্য করে গরম পানি ছুড়ে মারেন। ওই কর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ পাইলট মাঝপথ থেকে আবারও থাইল্যান্ডে ফিরে আসেন। বিমানকর্মীদের অভিযোগ, বিমানে পছন্দের সঙ্গীকে পাশের আসনে বসতে না দেওয়ায় আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন ওই নারী। এএফপি