সেলফি পছন্দ নয় প্রিন্স হ্যারির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার গতকাল সোমবার জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে যান প্রিন্স হ্যারি। তাঁকে দেখতে সেখানে শত শত শুভাকাঙ্ক্ষী ভিড় করেন। অনেকে মুঠোফোনে তাঁর ছবি তোলেন। ছবি: এএফপি
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার গতকাল সোমবার জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে যান প্রিন্স হ্যারি। তাঁকে দেখতে সেখানে শত শত শুভাকাঙ্ক্ষী ভিড় করেন। অনেকে মুঠোফোনে তাঁর ছবি তোলেন। ছবি: এএফপি

যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি এখন অস্ট্রেলিয়ায়। সেখানে এক কিশোরী তাঁর সঙ্গে সেলফি তুলতে চাইলে এ ব্যাপারে নেতিবাচক মনোভাব দেখান তিনি। অকপটে বলেন, ‘সেলফি খারাপ।’ 
গতকাল সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ব্রিটিশ সামরিক বাহিনী থেকে অবসর নেওয়ার প্রাক্কালে গতকাল অস্ট্রেলীয় সেনাবাহিনীতে কাজ শুরু করেন ৩০ বছর বয়সী হ্যারি। চার সপ্তাহ কাজ করবেন তিনি।
গতকাল অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে যান হ্যারি। তাঁকে দেখতে সেখানে শত শত শুভাকাঙ্ক্ষী ভিড় করেন। অনেকে মুঠোফোনে তাঁর ছবি তোলেন। এ সময় এক কিশোরী হ্যারির কাছে সেলফি তোলার আবদার করে। জবাবে অত্যন্ত ভদ্রভাবে যুক্তরাজ্যের রাজপরিবারের এই সদস্য বলেন, ‘না, আমি সেলফিকে ঘৃণা করি। এটা থেকে তোমার বেরিয়ে আসা উচিত। আমি জানি তোমার বয়স অল্প। কিন্তু সেলফি খারাপ।’
সেলফির ব্যাপারে আপত্তি জানিয়ে ওই কিশোরীকে একটি স্বাভাবিক ছবি তুলতে বলেন হ্যারি।