সৌদি আরবে ঈদ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ সোমবার উদ্যাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। গতকাল সন্ধ্যায় ওই সব দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আল অ্যারাবিয়া ডটনেটের খবরে গতকাল রোববার বলা হয়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে আজ ঈদ উদ্যাপনের ঘোষণা দেওয়া হয়েছে। ইরাক ও ফিলিস্তিনের শীর্ষ ধর্মীয় নেতারাও একই ঘোষণা দিয়েছেন। প্রথম আলো ডেস্ক