সৌদি আরবে মসজিদে হামলায় নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবে আজ শুক্রবার মসজিদে বোমা হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আল-আরাবিয়া টেলিভিশনের বরাত দিয়ে আল-জাজিরা অনলাইনের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। এই হামলার দায় কেউ স্বীকার করেনি।
সৌদি আরবের ইস্টার্ন প্রদেশের আল-আহসা এলাকায় ইমাম রিদা নামের একটি মসজিদে স্থানীয় সময় শুক্রবার এই বোমা হামলার ঘটনা ঘটে। বোমা হামলার সময় মসজিদ লক্ষ্য করে গুলিও চালায় হামলাকারীরা। স্থানীয় লোকজনের বরাত দিয়ে খবরে বলা হয়, বোমা হামলার পর পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে পাঁচজন হামলাকারীর গুলি বিনিময়ের ঘটনাও ঘটে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি) সৌদি আরবের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, ওই হামলার ঘটনায় তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে সেগুলো হামলাকারীদের নাকি হামলার শিকার ব্যক্তিদের, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।