প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবে আদালতের নির্দেশে দেশটির একজন প্রিন্সকে দোররা মারা হয়েছে। জেদ্দা শহরের একটি কারাগারে তাঁকে এই সাজা দেওয়া হয়। তবে ক্ষমতাসীন আল-সৌদ পরিবারের ওই রাজপুত্রের নাম এবং কেন তাঁকে এই সাজা দেওয়া হয়েছে, তা জানা যায়নি। দেশটির ওকাজ পত্রিকা এ খবর জানিয়েছে। হত্যার দায়ে সৌদির অপর এক প্রিন্সের মৃত্যুদণ্ড কার্যকর করার ঘোষণা আসার এক মাসের কম সময়ের ব্যবধানে এই খবর এল। ওকাজ পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সোমবার জেদ্দার একটি কারাগারে এক পুলিশ সদস্য ওই সাজা কার্যকর করেন।