সৌদি বাদশাহর ভাইয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুর্কি আল ফয়সাল বিন আবদুল আজিজ আল সউদ। ছবি: এএফপি
তুর্কি আল ফয়সাল বিন আবদুল আজিজ আল সউদ। ছবি: এএফপি

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদের ভাই তুর্কি আল ফয়সাল বিন আবদুল আজিজ আল সউদ মারা গেছেন। সৌদি রাজপ্রাসাদ থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে আজ শনিবার সকালে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এ খবর প্রকাশ করে।
তুর্কি আল ফয়সাল ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ বিন সউদের ছেলে। তুর্কি আল ফয়সালের মরদেহ আজ রাতে সমাহিত করার কথা রয়েছে।
তুর্কি আল ফয়সাল ১৯৬৮ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত সৌদি আরবের উপপ্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। রাজপ্রাসাদ থেকে জানানো হয়েছে, তাঁর মৃত্যুতে বাদশাহ সালমান শনিবার সন্ধ্যা থেকে থেকে তিন দিনের শোক ঘোষণা করেছেন।