সৌদি বাদশাহর ভাইয়ের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের ভাই প্রিন্স তুরকি বিন আবদুল আজিজ মারা গেছেন। গতকাল শনিবার সৌদি রাজপ্রাসাদের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি এ খবর জানিয়েছে। গতকাল সন্ধ্যায় রিয়াদে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়েছে।
প্রিন্স তুরকির জন্ম ১৯৩৪ সালে। তিনি সৌদি রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজ বিন সৌদের পুত্র। তিনি ১৯৬৮ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত সৌদি আরবের উপপ্রতিরক্ষামন্ত্রী ছিলেন।