সৌদি মন্ত্রী বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্রমবর্ধমান জন-অসন্তোষের মধ্যে সৌদি বাদশাহ সালমান শনিবার পানি ও বিদ্যুৎবিষয়ক মন্ত্রী আবদুল্লাহ আল-হুসায়েনকে বরখাস্ত করেছেন। এর আগেই বিদ্যুৎ, পানি ও অন্যান্য সেবায় সরকারি ভর্তুকি কমানো হয়েছিল। মাত্রাতিরিক্ত পানির বিল বাড়ানোর অভিযোগের মুখে গত মার্চে হুসায়েন জনগণকে নিজ নিজ কূপ খনন করার জন্য সরকারি অনুমোদন নিতে বলেন। এ ছাড়া পানির খরচ ইস্যুতে সৌদি সরকারের উপদেষ্টা পরিষদ বা ‘শুরা কাউন্সিল’-এর তোপের মুখে পড়েন হুসায়েন।
এএফপি