সৌদিকে মিসরীয় দ্বীপ হস্তান্তর নাকচ আদালতের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবকে লোহিত সাগরের দুটি দ্বীপ হস্তান্তরের পরিকল্পনা থামিয়ে দেওয়া নিম্ন আদালতের রায় বহাল রেখেছেন মিসরের উচ্চ আদালত।
গত এপ্রিলে তিরান ও সানাফির নামের দ্বীপ দুটির হস্তান্তর বিষয়ে সৌদি আরব ও মিসরের মধ্যে চুক্তি হয়। এর বিরুদ্ধে রায় দিয়েছিলেন মিসরের নিম্ন আদালত। এরপর ওই রায়ের বিরুদ্ধে সরকারের করা আবেদন নাকচ করে দিলেন দেশটির উচ্চ আদালত। উল্লেখ্য, চুক্তিটির বিরুদ্ধে মিসরে বিক্ষোভও হয়েছে। বিচারকের রায় ঘোষণার সময় খুশিতে উল্লসিত কাউকে কাউকে বলতে শোনা যায়, এই দ্বীপগুলো যে সৌদি আরবের, সরকার তা প্রমাণ করতে পারেনি। তিরান ও সানাফির দ্বীপ গালফ অব আকাবার মুখে অবস্থিত। সেগুলোতে মিসরের সেনা ও বহু দেশের শান্তিরক্ষীরা রয়েছেন। এ ছাড়া সেগুলো বলতে গেলে জনশূন্য।
মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসির ভাষ্যমতে, ওই দ্বীপগুলো সব সময় সৌদি আরবেরই ছিল।