প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানের সঙ্গে টান টান উত্তেজনায় জড়িয়ে পড়া সৌদি আরবের প্রতি নিজের সমর্থন পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান। সৌদি আরবের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বৈশ্বিক সন্ত্রাস দমনে মুসলিম দেশগুলোর সমন্বয়ে জোট গঠনে তার উদ্যোগে এ সমর্থনের কথা জানায় ইসলামাবাদ। ইসলামাবাদে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়েরের এক সফরকালে ওই সমর্থন জানানো হয়। সম্প্রতি তেহরানে সৌদি দূতাবাসে হামলা ও অগ্নিসংযোগের জের ধরে ইরানের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং সন্ত্রাসবিরোধী আন্তর্জাতিক জোট গঠন নিয়ে আলোচনা করতেই তিনি এ সফর করেন।
ডন