সৌদিতে ইবোলা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবে ইবোলার মতো লক্ষণে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জেদ্দার এক হাসপাতালে ওই সৌদি নাগরিকের মৃত্যু হয় বলে সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। নিশ্চিত হলে এটাই হবে আফ্রিকা মহাদেশের বাইরে প্রথম ইবোলা ভাইরাসে মৃত্যুর ঘটনা। ওই সৌদি নাগরিক সম্প্রতি সিয়েরা লিওন সফর করেছিলেন। আফ্রিকার যে চারটি দেশে ইবোলা ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে, সিয়েরা লিওন তার একটি। প্রাণঘাতী ভাইরাসটির নতুন প্রকোপে এ বছর আফ্রিকার কয়েকটি দেশে নয় শতাধিক লোক প্রাণ হারিয়েছে। বিবিসি।