সৌদিতে ইরানি মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান গত সোমবার তাঁদের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব সফরে গেছেন। দুটি দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের অবসান ঘটানোই তাঁর সফরের লক্ষ্য। ইরানের গণমাধ্যমে গতকাল মঙ্গলবার প্রকাশিত খবরে বলা হয়, হোসেইন আমির সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল ফয়সালের সঙ্গে সাক্ষাৎ করে উভয় দেশের অভিন্ন স্বার্থ নিয়ে আলোচনা করবেন। গত বছর আগস্টে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে এ দুটি দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের এটাই প্রথম বৈঠক। ইরানের দুনিয়া-ই ইগতেসাদ পত্রিকায় বলা হয়েছে, হোসেইন আমিরের এই সফর তেহরান ও রিয়াদের মধ্যে সম্পর্ক উন্নয়নের একটি ধাপ।
এএফপি