সৌদিতে ছয়জনকে গুলি করে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবে এক বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছেন। দেশটির জাজান প্রদেশে শিক্ষা দপ্তরের এক কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে। এএফপি।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল মনসুর আল-তুর্কি জানান, স্থানীয় সময় বেলা দুইটার দিকে ঘটা ওই হামলায় ছয়জন নিহত ও দুজন আহত হয়েছেন। সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি আরবের আল-ওয়াতান পত্রিকা ও আল-আরাবিয়া টেলিভিশন জানায়, বন্দুকধারী হামলাকারী একজন শিক্ষক। তবে তিনি কেন এ ঘটনা ঘটালেন, তা জানা যায়নি।
ঘটনাটি ঘটেছে ইয়েমেন সীমান্তবর্তী এলাকায়। ইয়েমেনে শিয়া হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে গত বছরের মার্চে বিমান হামলা শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনী। এরপর থেকে বিভিন্ন সময়ে সৌদি আরবের সীমান্তবর্তী এলাকায় গোলাগুলি করেছে ইয়েমেনের বিদ্রোহীরা।