প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নাজরান শহরের একটি মসজিদে গতকাল সোমবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় আল আরাবিয়া টিভির খবরে বলা হয়েছে, মাগরিবের নামাজের সময় ইয়েমেন সীমান্তবর্তী ওই শহরের আল-মাশশাদ মসজিদে এ বোমা হামলার ঘটনা ঘটে। কমপক্ষে আরও ১৯ জন আহত হয়েছেন। আল ওয়াতান নামে একটি সংবাদভিত্তিক ওয়েবসাইটে দেওয়া একটি ভিডিওতে দেখা যায়, ঘটনার পরপর মুসল্লিরা আতঙ্কিত হয়ে এদিক-ওদিক ছোটাছুটি করছেন। গত ৬ আগস্ট দেশটির দক্ষিণাঞ্চলের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত হয়।
রয়টার্স