সৌদির ওপর 'স্রষ্টার গজব' পড়বে: খামেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়াতুল্লাহ আলি খামেনি।
আয়াতুল্লাহ আলি খামেনি।

সৌদি আরবে শিয়া সম্প্রদায়ের শীর্ষস্থানীয় নেতা শেখ নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করায় দেশটির ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ‘ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেছেন, সৌদি আরবের ওপর ‘স্রষ্টার গজব’ পড়বে।
এই শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে আজ রোববার ভোরে তেহরানে সৌদি দূতাবাসে হামলা চালান বিক্ষোভকারীরা। এর পরপরই খামেনি এই মন্তব্য করেন বলে এএফপির প্রতিবেদনে বলা হয়।
শেখ নিমর আল নিমরের কথা উল্লেখ করে খামেনি বলেন, ‘শহীদের এই রক্ত দ্রুতই পরিণাম ডেকে আনবে।’ তিনি বলেন, ‘এই বিদ্বান ব্যক্তি কখনো মানুষকে অস্ত্রের লড়াই করতে বা গোপন ষড়যন্ত্র করতে উৎসাহ দেননি। তিনি একটি জিনিসই করতেন আর তা হলো তিনি তাঁর বিশ্বাসের জায়গা থেকে প্রকাশ্যে সমালোচনা করতেন।’
এ হত্যাকাণ্ডকে সৌদি সরকারের ‘রাজনৈতিক ভুল’ বলে মন্তব্য করেন খামেনি। তিনি বলেন, ‘আল্লাহ কখনো ক্ষমা করবেন না... এ অঞ্চলের (সৌদি আরব) রাজনীতিবিদেরা এর শিকার হবেন।’

গতকাল শনিবার নিমরসহ ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে তেহরান। আজ ভোরে বিক্ষোভকারীরা সৌদি দূতাবাসে হামলা চালায়। আসবাব ভাঙচুর করে এবং তাতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় ৪০জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: