সৌদির তেল নির্ভরতা কমাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনীতি বহুমুখী করার মাধ্যমে সৌদি আরবের সরকার দেশটিকে তেলের আয়ের ওপর নির্ভরশীলতা থেকে বের করে আনার চেষ্টা করছে। আর এই চেষ্টার অংশ হিসেবে সৌদি মন্ত্রিসভা দীর্ঘমেয়াদি কিছু পরিকল্পনা অনুমোদন করেছে। খবরে বলা হয়, সৌদি আরবের রাজস্ব আয়ের প্রায় ৮০ শতাংশ অর্জিত হয় তেল রপ্তানি থেকে। কিন্তু গত বছর তেলের দাম পড়ে যাওয়ায় দেশটির এই আয়ে ধাক্কা লাগে। সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনা অনুযায়ী, রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর ৫ শতাংশের কম শেয়ার বিক্রি করে দেওয়া হবে। এক টেলিভিশন ভাষণে সৌদি আরবের ডেপুটি প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেন, আরামকোর সম্পদের পরিমাণ প্রায় আড়াই লাখ কোটি (২ দশমিক ৫ ট্রিলিয়ন) ডলার। এর কিছু অংশের শেয়ার বিক্রি করে প্রাপ্ত অর্থ দিয়ে নতুন দুই লাখ কোটি ডলারের সম্পদ তহবিল গঠন করা হবে। ভিশন ২০৩০-এর বিস্তারিত গতকাল সোমবার আরও পরের দিকে প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছিল। গত সপ্তাহে ব্লুমবার্গের সঙ্গে এক সাক্ষাৎকারে মোহাম্মদ বিন সালমান বিলাসী পণ্য ও চিনিযুক্ত পানীয়ের ওপর করারোপের সম্ভাবনার কথা জানিয়েছিলেন।
বিবিসি