প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরব প্রতিবেশী ইয়েমেনে অভিযান পরিচালনারত এর নেতৃত্বাধীন সামরিক জোট নিয়ে জাতিসংঘের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। সৌদি আরব বলছে, এটা বিরোধীপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে করা হয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব বান কি মুন সৌদি নেতৃত্বাধীন জোটকে যুদ্ধের সময় শিশুদের অধিকার লঙ্ঘন করে এমন রাষ্ট্র ও সংগঠনগুলোকে কালো তালিকাভুক্ত করেছেন। এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব বলেছেন, ইয়েমেনের গৃহযুদ্ধে নিহত বেশির ভাগ শিশুর মৃত্যুর কারণ সৌদি জোটের বিমান হামলা। ইয়েমেনের ক্ষমতা দখলকারী শিয়া হুতি বাহিনীকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে।