সৌদির বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা চায় ইপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট (ইপি)। আজ বৃহস্পতিবার সৌদি আরবের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট দিয়েছে ওই পার্লামেন্ট। খবর রয়টার্সের।

সৌদি আরব ইয়েমেনে বেসামরিক জনগণকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ ওঠায় ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে রায় দেন। অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে ৩৫৯ ভোট পড়ে, বিপক্ষে পড়ে ২১২ ভোট। ভোট দানে বিরত থাকেন ৩১ জন। যদিও এ সিদ্ধান্ত মানার কোনো আইনি বাধ্যবাধকতা নেই। তবে তা সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাজ্য, ফ্রান্সসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করবে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত বছরের মার্চ থেকে শুরু হওয়া সৌদি জোটের সামরিক অভিযানে ইয়েমেনে এ পর্যন্ত ছয় হাজার মানুষ নিহত হয়েছে।