সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে সোমবার ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরব-ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাল সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

আজ রোববার রাতে বার্তা সংস্থা ইউএনবির খবরে খবরে বলা হয়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, ফিলিস্তিন ও ইরাকে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই কাল সোমবার এসব দেশে ঈদ উদযাপন হবে।
সাধারণত সৌদি আরবের ঈদ উদযাপনের একদিন পর বাংলাদেশে ঈদ হয়।
সোমবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে বাংলাদেশে মঙ্গলবার ঈদ হবে। আর ৩০ রোজা পূর্ণ করে বুধবার বাংলাদেশে ঈদ উদযাপন হবে।