সৌদি আরবে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবের দাম্মাম শহরে একটি শিয়া মসজিদের সামনে গাড়ি বোমা বিস্ফোরণে চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার নামাজের সময় এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর এএফপির।
প্রত্যক্ষদর্শী নাসিমা আল সাদা এফপিকে বলেন, জুমার নামাজের সময় মসজিদের বাইরে পার্ক করা একটি কার হঠাৎ করে বিস্ফোরিত হয়। এক সপ্তাহের মধ্যে সৌদি আরবে এটি দ্বিতীয় বিস্ফোরণ। আগের সেই বিস্ফোরণটিতে ২১ জন নিহত হন।