সৌদি আরবে বিশ্ব নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত বাদশাহ আবদুল্লাহ
প্রয়াত বাদশাহ আবদুল্লাহ

বিশ্বের বিভিন্ন দেশের নেতা অথবা তাঁদের প্রতিনিধিরা এখন সৌদি আরবমুখী। সদ্য প্রয়াত সৌদি বাদশাহ আবদুল্লাহর মৃত্যুতে তাঁর ভাই নতুন বাদশাহ সালমানকে শোক ও সমবেদনা জানাতেই বিশ্ব নেতাদের এই সম্মিলন। খবর এএফপির।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, প্রিন্স চার্লস, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ প্রমুখ রিয়াদে উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। এর মধ্যে প্রেসিডেন্ট ওবামা যাবেন পরে, ভারত সফর শেষ করে।
ইতিমধ্যে বাদশাহ আবদুল্লাহর অনাড়ম্বর ও সংক্ষিপ্ত দাফন অনুষ্ঠানে গত শুক্রবার বিশ্ব নেতাদের কেউ কেউ যোগ দিয়েছেন। এর মধ্যে ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এরপর শোক জানাতে সৌদি আরব যান ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
৯০ বছর বয়সী আবদুল্লাহ গত শুক্রবার ভোরে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ২০০৫ সালে সিংহাসনে বসেন। আবদুল্লাহ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন।