সৌদি আরবে রোজা শুরু শনিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে আজ বৃহস্পতিবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে আগামী ২৭ মে, শনিবার থেকে দেশটিতে পবিত্র রোজা শুরু হচ্ছে।

গালফ নিউজ ও আরব নিউজের খবরে এ কথা বলা হয়েছে।

সংবাদে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার সৌদি আরবের কোথায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। আর এ কারণে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে আগামী শনিবার থেকে।

হিজরি সনের রমজান মাসকে পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকে সারা বিশ্বের মুসলমানরা। মাসজুড়ে রোজা রাখার পর ঈদুল ফিতর উদযাপন করা হয়।