সৌদি আরবে সোমবার রোজা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবের আকাশে আজ রোববার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল সোমবার থেকে সৌদি আরবে রোজা পালনের ঘোষণা দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
ওই দিন থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান শুরু হচ্ছে।
আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবে আজ রাত থেকে তারাবির নামাজ শুরু হবে। সৌদি আরবের, পাশাপাশি জর্ডান, ফিলিস্তিন, সংযুক্ত আরব আমিরাত, ওমানে কাল সোমবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস।
এক মাস রোজা রাখার পর সারা বিশ্বের মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করে।