সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবের রিয়াদে গতকাল বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন। এর মধ্যে তিনজন বাংলাদেশের ও ছয়জন ভারতের। দুর্ঘটনায় ৪০ জন আহত হয়েছেন।
নিহত তিন বাংলাদেশি হলেন, মো. ওয়াহেদ আলী, মো. মাসুদ মিয়া ও আলম চাঁদ মিয়া। তাঁদের মধ্যে ওয়াহেদের বাড়ি জামালপুর, মাসুদের বাড়ি কিশোরগঞ্জ ও আলমের বাড়ি টাঙ্গাইলে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিভাগের মহাপরিচালক নাজমুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, এখনো তা জানা যায়নি।