সৌদি আরবের যুবরাজ মোকরেন বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোকরেন বিন আবদুল আজিজ বিন সৌদ
মোকরেন বিন আবদুল আজিজ বিন সৌদ

সৌদি আরবের যুবরাজ মোকরেন বিন আবদুল আজিজ বিন সৌদকে বরখাস্ত করা হয়েছে। তিনি বাদশাহ সালমানের উত্তরাধিকারী ছিলেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, আজ বুধবার সৌদি আরবের বাদশা সালমান এই পদক্ষেপ নিয়েছেন।
মোকরেনের স্থলাভিষিক্ত হয়েছেন দেশটির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মেদ বিন নায়েফ। তিনি বাদশাহ সালমানের ভাইয়ের ছেলে।
সৌদি রাজসভার বিবৃতিতে বলা হয়, মোকরেনকে উপপ্রধানমন্ত্রীর পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। নতুন যুবরাজ হয়েছেন নায়েফ। তাঁকে উপপ্রধানমন্ত্রী করা হয়েছে। একই সঙ্গে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজনৈতিক ও নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে তাঁর দায়িত্ব পালন করবেন।
মোকরেনের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের মধ্য দিয়ে দেশটির প্রয়াত বাদশাহ আবদুল্লাহ আমলের সবশেষ উচ্চপদস্থ কর্মকর্তাকেও সরিয়ে দেওয়া হলো। গত ২৩ জানুয়ারি মারা যান আবদুল্লাহ। এরপর সৌদি আরবের মসনদে বসেন সালমান। ক্ষমতায় বসেই প্রয়াত বাদশাহর আমলের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে সরিয়ে দেন তিনি।