সৌদি জোটের দাবি গ্রহণযোগ্য নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি নেতৃত্বাধীন চার আরব দেশের দাবির তালিকা ‘যৌক্তিক বা গ্রহণযোগ্য’ নয় বলে উল্লেখ করে তা আর আমলে নিচ্ছে না কাতার। দোহা এখন সেই দাবির তালিকা পর্যালোচনা করে ‘উপযুক্ত জবাব’ তৈরি করছে বলে জানিয়েছেন কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী।

সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ তুলে সম্প্রতি কাতারের ওপর কঠোর অবরোধ আরোপ করে সৌদি আরবসহ সাত দেশ।

গত বৃহস্পতিবার দোহার ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার শর্ত হিসেবে ১৩ দফা শর্তবিশিষ্ট তালিকা পাঠায় সৌদি আরব, এর মিত্র মিসর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। এতে অন্যান্য দাবির পাশাপাশি কাতার সরকারের অর্থায়নে পরিচালিত আল-জাজিরা টিভি বন্ধের দাবি জানানো হয়।

এ বিষয়ে কাতার সরকারের যোগাযোগ কার্যালয়ের পরিচালক শেখ সাইফ বিন আহমেদ আল থানি বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কাতার বয়কটকারী দেশগুলোকে আহ্বান জানিয়েছিলেন তারা যেন অভিযোগের পক্ষে যুক্তিসংগত কারণ তুলে ধরে। কিন্তু এ তালিকা সন্তোষজনক নয়।