সৌদি প্রাসাদে হামলার চেষ্টা, রক্ষী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের জেদ্দায় রাজকীয় ভবনের সামনে একটি হামলার চেষ্টা ভন্ডুল করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমের বরাত দিয়ে আজ এ তথ্য জানিয়েছে আল জাজিরা। রাজকীয় ভবন আল সালাম প্যালেসে হামলার চেষ্টাকারীদের সঙ্গে সংঘর্ষে দুই রাজকীয় রক্ষী ও এক হামলাকারী নিহত হয়েছে।

রিয়াদে কিং আবদুল আজিজ রোড ও আন্দালুস রোডের মাঝামাঝি রাজকীয় ভবন আল সালামের অবস্থান। এ ঘটনার পর অবশ্য সৌদি সরকার বিষয়টি নিশ্চিত করেনি। আল কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস) সাম্প্রতিক সময়ে সৌদি আরবে বেশ কয়েকটি হামলা করে। এসব হামলা হয় মূলত দেশটির পূর্বাঞ্চলীয় শিয়া-অধ্যুষিত এলাকার মসজিদগুলোয়।
এদিকে এ হামলার খবর আসার পর সৌদি আরবে থাকা মার্কিন দূতাবাস সেখানে থাকা তাদের দেশের নাগরিকদের সতর্ক করে দিয়েছে।