সৌদি মসজিদে আত্মঘাতী হামলা, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। সৌদি আরবের দক্ষিণে নাজরান শহরের একটি মসজিদে আজ সোমবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে। 

খবরে বলা হয় মাগরিবের নামাজের সময় আল-মাশশাদ মসজিদে এ বোমা হামলার ঘটনা ঘটে। তবে বিস্তারিত কিছু জানা যায়নি।
আল ওয়াতান নামে একটি দৈনিক সংবাদের ওয়েবসাইটে দেওয়া একটি ভিডিওতে দেখা যায়, ঘটনার পরপর মুসল্লিরা আতঙ্কিত হয়ে এদিক-ওদিক ছোটাছুটি করছিলেন। এতে পুরো এলাকাটি ধুলোয় আচ্ছাদিত হয়ে আছে।
এর আগে গত ৬ আগস্ট দেশটিতে একটি মসজিদে আরেকটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়।