প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের প্যারিসে এক সৌদি যুবরাজের গাড়িবহরে ডাকাতি হয়েছে। গত রোববার স্থানীয় সময় রাত নয়টার দিকে উত্তর প্যারিসে বিমানবন্দরগামী সড়কে ভারী অস্ত্র নিয়ে একদল ডাকাত যুবরাজের গাড়িবহরে হামলা চালিয়ে দুই লাখ ৫০ হাজার ইউরো ও গুরুত্বপূর্ণ নথি ছিনিয়ে নেয়। পুলিশ গতকাল সোমবার জানিয়েছে, যুবরাজের গাড়িবহর চ্যাম্পস এলিসির একটি হোটেল থেকে লা বোর্গেত অঞ্চলের বিমানবন্দরে যাচ্ছিল। বহরটি বুলেভার্ড পেরিফেরিক রিং রোডে পৌঁছালে পাঁচ থেকে আটজনের একদল ডাকাত সেখানে হামলা চালায়। হামলায় কেউ হতাহত হয়নি। পরে গাড়িবহরের একটি ও ডাকাতদের একটি গাড়ি ঘটনাস্থলের ৪০ কিলোমিটার দূরে সেইন্ট-মেসমেস গ্রামে পাওয়া যায়। এএফপি ও গার্ডিয়ান