সৌদি সরকারের ভাতা পুনর্বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় ব্যয়ের ক্ষেত্রে কৃচ্ছ্রসাধনের লক্ষ্যে সরকারি কর্মচারীদের ভাতা কমানোর ঘোষণা থেকে সরে এসেছে সৌদি সরকার। বাদশাহ সালমান গত শনিবার এ-সংক্রান্ত এক আদেশ জারি করেছেন। রাষ্ট্রনিয়ন্ত্রিত ইখবারিয়া টেলিভিশনে প্রচারিত খবরে বলা হয়, বাদশাহর ঘোষণার মধ্য দিয়ে সরকারি কর্মচারী ও সামরিক বাহিনীর কর্মীদের জন্য বরাদ্দকৃত সব ধরনের ভাতা, আর্থিক সুবিধা ও বোনাস পুনর্বহাল করা হলো। গত সেপ্টেম্বরে সৌদি আরবের মন্ত্রীদের বেতন ২০ শতাংশ কমানো হয়। সরকারি কর্মচারীদের কিছু সুযোগ-সুবিধাও বন্ধ করে দেওয়া হয়। 

রয়টার্স