সৌদিতে বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের বাদশাহ সালমান গতকাল মঙ্গলবার তাঁর এক জ্যেষ্ঠ সহযোগীকে বরখাস্ত করেছেন। এ ঘটনার কিছু সময় আগেই অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে দেখা গিয়েছিল ওই কর্মকর্তা একজন আলোকচিত্রীকে চড় মারছেন। সরকারি বার্তা সংস্থা এসপিএর প্রকাশ করা এক ডিক্রিতে জানা যায়, ঘটনায় জড়িত রাজকীয় রাষ্ট্রাচারবিষয়ক প্রধান মোহাম্মেদ আল-তোবাইশিকে সরিয়ে সেই পদে খালিদ আল-আব্বাদকে বসিয়েছেন বাদশাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায়, মরক্কোর বাদশা ষষ্ঠ মোহাম্মদকে সৌদি বাদশাহর দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তোবাইশি কর্তব্যরত এক আলোকচিত্রীকে চড় দিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সৌদি নাগরিক বাদশাহর এ দ্রুত ব্যবস্থা গ্রহণকে স্বাগত জানিয়েছেন।
এএফপি