সৌদিতে হামলার ঘটনায় ১২ পাকিস্তানিসহ গ্রেপ্তার ১৯
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে মদিনাসহ তিন জায়গায় আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ১২ জন পাকিস্তানিসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
মদিনা, জেদ্দা ও কাতিফে গত সোমবার পৃথক তিনটি হামলায় সাতজন নিহত ও দুজনের আহত হওয়ার খবর পাওয়া যায়।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মদিনায় হামলার জন্য দায়ী ২৬ বছর বয়সী ‘মাদকাসক্ত’ সৌদি নাগরিক নায়ের মোসলেম হামমাদ আল-বালাউয়ি। কাতিফে তিনজন সন্ত্রাসী হামলা চালায়, যাদের মধ্যে একজন হচ্ছেন আবদের রহমান সালেহ মোহামেদ আল-আমর (২৩)। জেদ্দায় হামলাকারী পাকিস্তানি নাগরিক আবদুল্লাহ কালজার খান।
সৌদি আরবে হামলার দায় কোনো জঙ্গিগোষ্ঠী স্বীকার করেনি।