প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাইওয়ানে একটি স্কুলের ছাত্ররা বড়দিনের প্যারেডের সময় কাল্পনিক নাৎসি সমাবেশের আয়োজন করার পর ওই স্কুলের অধ্যক্ষ পদত্যাগ করেছেন। গত শুক্রবার অনুষ্ঠিত ওই শোভাযাত্রায় ছিল জার্মানির নাৎসিদের প্রতীক স্বস্তিকা চিহ্ন-সংবলিত ব্যানার আর কার্ড বোর্ডের তৈরি একটি ট্যাংক। ট্যাংকের ওপর বসে এক ছাত্র নাৎসি কায়দায় স্যালুট দিচ্ছিল। জানা গেছে, স্কুলের একজন শিক্ষক প্যারেডের থিম হিসেবে আরব সংস্কৃতিকে বেছে নেওয়ার প্রস্তাব করেছিলেন, কিন্তু ছাত্ররা অ্যাডলফ হিটলারকে বেছে নেয় এবং দুই দফায় ভোট হলে সেটাই পাস হয়ে যায়। একটি পত্রিকা জানিয়েছে, ছাত্ররা হিটলারকে বেছে নেওয়ার একটা কারণ এই যে তাদের স্কুলের ইউনিফর্মকে সহজেই নাৎসি পোশাকে পরিণত করা যায়।
বিবিসি