স্টেশনে আটকা লাখো মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনা নববর্ষ উপলক্ষে বাড়িমুখী প্রায় এক লাখ মানুষ গত সোমবার গুয়াংডং প্রদেশের রাজধানী গুয়াংজু শহরে আটকা পড়েছে। তুষারপাত ও বরফের কারণে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এ অবস্থা বলে জানিয়েছে পুলিশ। প্রতিবছর ৮ ফেব্রুয়ারি চান্দ্র নববর্ষ ঘটা করে পালন করে থাকে চীনারা। চাকরি বা অন্য কারণে যে যেখানেই অবস্থান করুক, নিজ নিজ বাড়িতে ফিরে স্বজনদের সঙ্গে মিলিত হয়। কলকারখানার জন্য বিখ্যাত গুয়াংডংয়ে অবস্থানরত বহু শ্রমিক বছরে কেবল একই সময়টাতেই বাড়িতে ফেরে।
এএফপি