স্পিকারের প্রতি অনাস্থা ঠেকাতে পার্লামেন্টে সেনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালদ্বীপে স্পিকারের প্রতি বিরোধী দলগুলোর আনা অনাস্থা ভোট ঠেকাতে গতকাল মঙ্গলবার দেশটির সেনাসদস্যরা পার্লামেন্টের দখল নিয়েছেন বলে জানা গেছে।
এ তথ্য জানিয়ে বিরোধী দল মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) আইনপ্রণেতা ইমতিয়াজ ফাহমি টুইটে বলেন, সেনাসদস্যরা বিরোধীদলীয় এমপিদের পার্লামেন্টের কক্ষে প্রবেশে বাধা দিয়েছেন।
এ ছাড়া বিরোধীদলীয় এমপিরা গতকাল বলেছেন, স্পিকারকে অভিশংসিত করা ঠেকানোর চেষ্টায় সেনারা পার্লামেন্ট অবরোধ করেন। তাঁরা (বিরোধীদলীয় এমপিরা) সেনাদের হাতে লাঞ্ছিতও হয়েছেন।
এমপি ফাহমি টুইটে বলেন, ‘সাদাপোশাকধারী সেনারা এমপিদের পার্লামেন্ট কক্ষে ঢুকতে বাধা দেন। সকাল ৮টা ৫৫ মিনিটের আগে এমপিরা ঢুকতে পারেননি। সেনাসদস্য পরিবেষ্টিত অবস্থায় ৯টায় অধিবেশনের কার্যক্রম শুরু হয়।’