প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) এক ব্যক্তি নিজেকে দেশটিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ‘আমির’ বা প্রধান হিসেবে দাবি করেছেন বলে গতকাল মঙ্গলবার পত্রপত্রিকার খবরে উল্লেখ করা হয়েছে। রাজধানী আবুধাবিতে ফর্মুলা ওয়ান গাড়িচালনা প্রতিযোগিতাসহ বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনার অভিযোগে তাঁর বিরুদ্ধে বিচার চলছে। আদালতে একজন সাক্ষীর বক্তব্যকে উদ্ধৃত করে স্থানীয় দ্য ন্যাশনাল পত্রিকা বলেছে, এই ব্যক্তি নিজেকে আইএসের স্থানীয় আমির হিসেবে নিযুক্ত করেছেন। ২০১৪ সালে এক মার্কিন স্কুলশিক্ষককে হত্যার ঘটনায় গত জুলাইয়ে তাঁর স্ত্রী আলা বদরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। স্বঘোষিত ওই আমিরের বিচারকাজ প্রত্যক্ষ করার অনুমতি আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীদের না থাকায় এসব তথ্য যাচাই করা যায়নি।
এএফপি