স্বর্গের টুকরো মেরগুই দ্বীপপুঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের মেরগুই দ্বীপপুঞ্জ। পৃথিবীতে এক টুকরো স্বর্গ বুঝি এখানেই l ছবি: সিএনএনের সৌজন্যে
মিয়ানমারের মেরগুই দ্বীপপুঞ্জ। পৃথিবীতে এক টুকরো স্বর্গ বুঝি এখানেই l ছবি: সিএনএনের সৌজন্যে

অশান্ত উপবন আর আদিম নির্জনতার আধার মিয়ানমারের মেরগুই দ্বীপপুঞ্জ। পৃথিবীতে এ রকম জায়গা খুব কমই আছে। ক্যাপ্টেন টমাস বার্নিং সেটা খুব ভালো করে জানেন। অস্ট্রীয় এই নাবিক আগে প্রকৌশলী ছিলেন। চাকরিটা ছাড়ার পর গত ২০ বছরে সারা বিশ্ব চষে বেরিয়েছেন।

প্রমোদত​িরর বিলাসবহুল কক্ষ
প্রমোদত​িরর বিলাসবহুল কক্ষ

মেরগুই ঘুরে দেখে বার্নিংয়ের মন্তব্য, পৃথিবীটা দ্রুত পাল্টালেও এখনো কিছু জায়গা অবিকৃত আছে। মানুষের পায়ের ছাপ সেসব জায়গায় পড়েনি। মেরগুই এলাকায় নৌভ্রমণ করলে মনে হবে হারানো কিছুর খোঁজ পেয়েছেন। পৃথিবীতে স্বর্গের অবশিষ্ট বুঝি এখানেই আছে।

মেরগুই ​দ্বীপপুঞ্জে পর্যটকদের প্রমোদত​ির
মেরগুই ​দ্বীপপুঞ্জে পর্যটকদের প্রমোদত​ির

পর্যটনের কোনো অবকাঠামো সেখানে নেই। প্রায় ৮০০টি দ্বীপ নিয়ে গঠিত ওই এলাকায় যাওয়ার একমাত্র বাহন নৌকা, বিশেষ করে চার্টার ইয়ট। জনসাধারণের পক্ষে সেটা জোগাড় করা কঠিন। কয়েক বছর আগেও সেখানে কেবল গুটি কয়েক বিলাসবহুল লোকজন যাতায়াত করত। তবে মিয়ানমারের সরকার এখন নীতি বদলেছে। উন্মুক্ত করে দিয়েছে মেরগুই। ফলে আগের চেয়ে বেশি নৌযান সেদিকে রওনা হচ্ছে। ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানও এই পথে নৌপর্যটন পরিচালনার প্রস্তাব দিয়েছে।

ডেকে বসে দেখা যায় দ্বীপপুঞ্জের নয়নাভিরাম দৃশ্য
ডেকে বসে দেখা যায় দ্বীপপুঞ্জের নয়নাভিরাম দৃশ্য

ইন্দো ইয়টস নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক নিকো কারকি বলেন, মেরগুইতে বেড়ানোর মাধ্যমে কোনো হারানো সভ্যতার মুখোমুখি হওয়ার স্বাদ মিলবে। এটা অতীত ভ্রমণের সমতুল্য। গুগলে খুঁজে মেরগুই সম্পর্কে তেমন কিছু জানার সুযোগ নেই। কারণ, কেউ এসব দ্বীপ সম্পর্কে লেখেননি। কাজেই সেখানে গিয়ে যা দেখবেন, তা একেবারেই নতুন। ছবি তুললেও তা অনবদ্য হবে।  দ্বীপপুঞ্জে এমন অনেক জায়গা আছে, যেখানে হয়তো আপনার আগে আধুনিক বিশ্বের কেউ পা রাখেনি। কপাল ভালো হলে মোকেন নামের যাযাবরদের সঙ্গে দেখাও হয়ে যেতে পারে। শত শত বছর ধরে তারা বিশ্বের চোখের আড়ালে বসবাস করছে।

ইয়টে চড়ে মেরগুই ভ্রমণে দূষণের কোনো আশঙ্কা নেই। কাজেই সেখানে পরিবেশবান্ধব পর্যটন চালুর যথেষ্ট সম্ভাবনা আছে। ইন্দোনেশীয় ইয়ট ‘দুনিয়া বারু’তে অবশ্য আধুনিক সব প্রযুক্তির সুবিধা আছে। এটা আসলে একটা ভাসমান পাঁচতারকা হোটেলের মতো। সাতটা পৃথক কেবিনে ১৪ জন পর্যন্ত জায়গা হয়। আর এতে চড়ে ঘুরে আসতে পর্যটকদের সাধারণত ৭ থেকে ১০ দিন লাগে।

সঁাঝের আলোয়
সঁাঝের আলোয়

নিরাপত্তার জন্য মিয়ানমারের সেনাবাহিনী বেশ কয়েকটি ঘাঁটি বসিয়েছে। জরুরি চিকিৎসাসেবা দিতে কয়েকটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। তবে মেরগুই ভ্রমণের খরচটা অনেক বেশিই বলতে হবে। লামিমা নামের একটা বেসরকারি নৌযানে প্রতি রাতে ২৫ হাজার মার্কিন ডলার খরচ পড়ে। আট দিনের যাত্রায় কেবিনগুলোর ভাড়া ২৫ হাজার পর্যন্ত গুনতে হয়। চলতি বছরের ডিসেম্বর থেকে এই পর্যটন প্রকল্প শুরু হবে।

সিলোলোনা নামের একটি বিলাসবহুল নৌকাও পর্যটনের জন্য মেরগুই যেতে প্রস্তুত। খরচ আলোচনাসাপেক্ষ। ব্যাকইয়ার্ড ট্রাভেল নামের একটি প্রতিষ্ঠান নয় দিন, আট রাতের যাত্রায় একটি ছোট ইয়টে চড়িয়ে মেরগুই দ্বীপপুঞ্জ ঘুরিয়ে দেখানোর জন্য জনপ্রতি ৩ হাজার ৪৮৫ ডলার চেয়েছে। এই ভ্রমণ ইয়াঙ্গুন থেকে শুরু হবে।