স্বাধীনতাকামীদের নিন্দায় প্যাটেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

হংকংয়ের শেষ ব্রিটিশ ঔপনিবেশিক গভর্নর ক্রিস প্যাটেন গতকাল শুক্রবার নগরটির স্বাধীনতাকামী আন্দোলনের সমালোচনা করেছেন। বেইজিংয়ের নিয়ন্ত্রণ বৃদ্ধি নিয়ে উদ্বেগের কারণে চীন থেকে হংকংয়ের বিচ্ছিন্ন হওয়ার পক্ষে তৎপরতা বাড়ছে। প্যাটেন বলেন, তিনি হংকংয়ে গণতন্ত্র জোরদার করার পুরোপুরি পক্ষে। কিন্তু স্বাধীনতার পক্ষের আন্দোলনকর্মীরা বিষয়টিকে ‘তামাশায় পর্যবসিত’ করছেন। হংকংয়ের দুই তরুণ আইনপ্রণেতা তাঁদের দায়িত্বগ্রহণের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন করার দিনই প্যাটেনের এ মন্তব্য এলো। গত অক্টোবরে শপথ নেওয়ার সময় চীন সম্পর্কে অবমাননাকর শব্দ ব্যবহার করার জেরে গত সপ্তাহে ওই দুই আইনপ্রণেতাকে অযোগ্য ঘোষণা করেন হাইকোর্ট। উল্লেখ্য, মুক্তবাজার অর্থনৈতিক ব্যবস্থায় চলা হংকং যুক্তরাজ্যের নিয়ন্ত্রণ শেষ হওয়ার পর থেকে চীনের একটি বিশেষ প্রশাসনিক এলাকার মর্যাদা ভোগ করে আসছে।

এএফপি