স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় চলমান সংঘাত নিয়ে গতকাল রোববার খোলামেলা বক্তব্য দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তিনি স্বীকার করেছেন, সিরীয় বাহিনী জনবলস্বল্পতায় ভুগছে। অধিকতর গুরুত্বপূর্ণ এলাকাগুলো ধরে রাখার স্বার্থে কম গুরুত্বপূর্ণ এলাকাগুলো পরিত্যাগ করছে তাঁর বাহিনী। ২০১১ সালে সিরীয় সংঘাত শুরুর পর বিভিন্ন সময়ে বক্তব্য দিয়েছেন প্রেসিডেন্ট বাশার। তবে লড়াই সম্পর্কে এত খোলামেলাভাবে তাঁর কথা বলার কোনো নজির নেই। টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি বলেন, ‘(সেনাবাহিনীর জন্য) সবকিছুই রয়েছে। কিন্তু জনবলের ঘাটতি রয়েছে।’ গত মার্চের পর বাশার বাহিনী একের পর এক এলাকা হারিয়েছে।
রয়টার্স