প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বছর দক্ষিণ কোরিয়ার হাজার হাজার স্মার্টফোন হ্যাকিংয়ের চেষ্টা করেছে উত্তর কোরিয়া। এমনই অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ‘ন্যাশনাল ইনটেলিজেন্স সার্ভিস’। চলতি সপ্তাহে পার্লামেন্টে দাখিল করা এক প্রতিবেদনে তারা বলেছে, মুঠোফোনের গেম অ্যাপ্লিকেশনের আড়ালে ক্ষতিকর সফটওয়্যার ছড়িয়ে দেওয়া হয়। সিউলের ক্ষমতাসীন সিনিউরি পার্টির এমপি লি চিওল-উর একজন সহযোগী গতকাল বলেন, মে থেকে সেপ্টেম্বরের মধ্যে দক্ষিণ কোরিয়ার ওয়েবসাইটগুলোতে ওই অ্যাপ্লিকেশন ছড়ানোয় ২০ হাজারের বেশি স্মার্টফোন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তাঁদের ধারণা। এএফপি