স্যামসাংয়ের ভাইস চেয়ারম্যান কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার বহুজাতিক বৃহৎ করপোরেশন স্যামসাংয়ের ভাইস চেয়ারম্যান লি জে-ইয়ংকে ঘুষ ও দুর্নীতির অভিযোগে গতকাল শুক্রবার গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পরপরই গ্রেপ্তার করা হয় তাঁকে। অভিশংসনের মুখে পড়া দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হের দুর্নীতি কেলেঙ্কারির সঙ্গে এই মামলাটি সম্পৃক্ত।