হংকং ও ম্যাকাওয়ে এবার টাইফুন পাখারের আঘাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শক্তিশালী টাইফুন হাতোর আঘাতের চার দিন পর হংকং ও ম্যাকাওয়ে এবার আঘাত হানল টাইফুন পাখার। গ্রীষ্মমণ্ডলীয় ঝড় পাখারের কারণে গতকাল রোববার হংকং ও ম্যাকাওয়ে ঝোড়ো হাওয়ার সঙ্গে তুমুল বৃষ্টি হয়।
গতকাল সকালে চীনের দক্ষিণের শহর তাইশানে পাখার আছড়ে পড়ে। এরপর বিকেলে হংকং ও ম্যাকাওয়ে টাইফুনের সতর্কতা তিন নম্বরে নামিয়ে আনা হয়। দিনের শুরুর দিকে শহর দুটিতে আট নম্বর সতর্কতা জারি করা হয়েছিল। উল্লেখ্য, এটি তৃতীয় সর্বোচ্চ সতর্কতা।
হংকংয়ের সরকার জানিয়েছে, টাইফুনের কারণে ১৩ জায়গায় বন্যা এবং ১৫৯টি গাছ পড়ে গেছে। উল্লেখ্য, হাতোর আঘাতে হংকংয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও ম্যাকাওয়ে ১০ জনের প্রাণহানি হয়েছিল। আহত হয়েছিল ২৪৪ জন। সেখানে পানি সরবরাহ বন্ধ এবং বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।