হংকংয়ে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হংকংয়ে সরকারি দপ্তর ঘেরাওয়ের চেষ্টাকালে গতকাল রোববার রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত পুলিশের সঙ্গে বিক্ষোভকারী ছাত্রদের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের উদ্দেশে মরিচের গুঁড়ো ছোড়ে ও লাঠিপেটা করে। এ নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে।

রাতভর সংঘর্ষ চলার পর আজ সকালে আবারও নতুন করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। সকালের ব্যস্ত নাগরিক সময়ে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ তাদের সরিয়ে দেয়।
রাতভর শত শত বিক্ষোভকারী হংকংয়ের প্রধান নির্বাহী লিউং হন-ইংয়ের কার্যালয়ের বাইরের রাস্তায় অবস্থান নেয়। এ সময় তাঁরা হেলমেট ও অন্যান্য জিনিস দিয়ে মরিচের গুঁড়ো থেকে নিজেদের রক্ষা করেন। একজন বিক্ষোভকারী বলেন, ‘আমি সত্যিকারের গণতন্ত্র চাই। সদর দপ্তর ঘেরাও করে আমরা সরকারকে অচল করে দিতে চাই।’
চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে সত্যিকারের গণতন্ত্রের দাবিতে গত সেপ্টেম্বর থেকে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসেন।
পুলিশের দাবি, গতকাল রাতে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংঘর্ষে ১১ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।