হংকংয়ে হাজারো শিক্ষার্থীর ক্লাস বর্জন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হংকংয়ের নেতা নির্বাচনে চীনের অবস্থানের প্রতিবাদে গতকাল সোমবার থেকে শিক্ষার্থীরা সপ্তাহব্যাপী ক্লাস বর্জন কর্মসূচি গতকাল সোমবার শুরু করেছেন। খবর বিবিসির।
হংকং নগরের নেতৃত্ব নির্বাচনে মুক্ত মনোনয়নের প্রস্তাব চীন প্রত্যাখ্যান করেছে। বেইজিং বলে আসছে, মনোনয়ন কমিটির নির্বাচিত দুই কিংবা তিনজন প্রার্থীর তালিকা থেকে নগরের নেতা নির্বাহী প্রধানকে নির্বাচন করতে হবে। বেইজিংয়ের এই ঘোষণায় হংকংয়ের গণতন্ত্রকামীরা আশাহত হয়েছেন।
গতকাল ২৪টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী স্থানীয় সময় দুইটার দিকে শা তিন এলাকায় চায়নিজ ইউনিভার্সিটির হংকং ক্যাম্পাসে জড়ো হন। পরে তাঁরা সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন।