হঠাৎ বাড়ির ছাদে গাড়ি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালকের একটু ভুলে রাস্তার পাশের এক বাড়ির ছাদে উঠে যায় চলন্ত গাড়ি। পুলিশ ওই চালককে মইয়ের সাহায্য ছাদে আটকে থাকা গাড়ি থেকে নামিয়ে আনেন। ক্রেন দিয়ে নামানো হয় গাড়িটিও। চীনের পূর্বাঞ্চলীয় শহর তাইঝুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিবিসি খবরে বলা হয়েছে, চীনের পূর্বাঞ্চলীয় শহর তাইঝুয়া এলাকায় বেপরোয়া এক চালকের নিয়ন্ত্রণ হারানোর ফলে রাস্তার পাশের এক বাড়ির ছাদে উঠে যায় এক গাড়ি। পরে পুলিশ তাকে মই দিয়ে বাড়ির ছাদে আটকে থাকা গাড়ি থেকে নামিয়ে আনেন। তবে এই চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্রেনের সাহায্যে ছাদ থেকে নামানো হয় গাড়িটি।
ওই চালক পুলিশকে জানায়, অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে ব্রেক চাপতে গিয়ে ভুল করে এক্সেলেটরে চাপ দেওয়ায় এ বিপত্তি ঘটেছে।