হত্যাকারীর ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবে বিবিসির এক ক্যামেরাম্যানকে গুলি করে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। ১০ বছর আগে ওই হত্যার ঘটনা ঘটে। ফাঁসির দণ্ড পাওয়া ব্যক্তি সৌদি নাগরিক। ২০০৪ সালে রিয়াদে একজন ফেরার জঙ্গির বাড়ির কাছে দায়িত্ব পালনের সময় গুলিবিদ্ধ হন সিমন কাম্বারস (৩৬) নামে বিবিসির ওই ক্যামেরাম্যান। আহত হন বিবিসির আরেক সাংবাদিক ফ্র্যাংক গার্ডনার। পরে তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) খবরে বলা হয়, আল-কায়েদার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে কাম্বারসের খুনিসহ তিনজনকে ওই দিন মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এএফপি